শ্রমিক বিরোধী কোন আইন মেনে নেওয়া যাবে না:আনোয়ার হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে শ্রমিক জনতা সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা সম্প্রতি স্টেশন রোডস্থ একটি হোটেলে বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আনোয়ার হোছাইন, আরো বক্তব্য রাখেন- মিয়া মিজান, স. ম. জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, এম. আর. মঞ্জু, শফিকুল ইসলাম চেয়ারম্যান, রফিকুল ইসলাম, মমতাজ উদ্দিন, আব্দু শুক্কুর, হিজবুল বারী, মোতালেব চৌধুরী, হুমায়ুন কবির, তাহের আহমদ, মোঃ নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আজম উদ্দিন, মমতাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহনেওয়াজ চৌধুরী, এম এ বাতেন, গাজী আইয়ুব আলী, আনোয়ার আজিম সবুজ, মোহাম্মদ হারুন, আবু জাফর, ইব্রাহিম ফরাজী, মোহাম্মদ রফিকুল ইসলাম, নাছির উদ্দিন, নিজামুদ্দিন, সফিকুর রহমান মজুমদার, মোহাম্মদ আলী, আবু বক্কর সিদ্দিক, মোঃ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইকবাল হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, মোহাম্মদ নাসির উদ্দিন, ডাক্তার মহসিন খান তরুন, আবু তাহের, জান্নাতুল ফেরদৌস বিথী, নজরুল সরকার, আব্দুল মান্নান, কবির হোসেন, কুতুবউদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আজিজুদ্দিন মিন্টু, জসীম উদ্দিন প্রমুখ। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল, জেলা, মহানগর নেতৃবৃন্দ স্বত:স্ফুর্তভাবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন তার বক্তব্যে বলেন- আগামী ১৪ জুলাই চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক জনতা সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। বর্তমান অবৈধ অগণতান্ত্রিক সরকার শ্রমিক বিরোধী সরকার। শ্রমিকদের বিরুদ্ধে অত্যাবশ্যক পরিষেবা বিল নামে একটা কালো আইন তৈরী করতে যাচ্ছে এ সরকার। যা শ্রমিকদের কথা বলার অধিকার কেড়ে নিয়ে আরেকটি চক্রান্ত। ইতিমধ্যে সকল সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। পরিবহন সেক্টরে এক নৈরাজ্যকর অবস্থা শুরু করেছে। সরকার বিআরটিএর কর্মকতারা দুর্নীতির মাধ্যমে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এছাড়াও শ্রমিকদের বিরুদ্ধে যেসব চক্রান্ত চলতেছে তা অবিলম্বে বাতিল করতে হবে। শ্রমিকেরা এর বিরুদ্ধে অনেকবার রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠান গুলোতে আউটসোর্সিং এর মাধ্যমে যেভাবে শ্রমিকদের শোষণ করা হচ্ছে, যেভাবে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে- তা কখনও মেনে নেবার মত নয়। অবিলম্বে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র মুক্তি আন্দোলনকে এগিয়ে নিতে হবে। সভাপতি এ. এম. নাজিমুদ্দিন তার বক্তব্যে বলেন, অবৈধ অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে শ্রমিকদের পেটে লাথি মারছে। তা হতে দেওয়া যায় না। গণতন্ত্র মুক্তি আন্দোলনে ভোটের অধিকার ভাতের অধিকার গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য শ্রমিক সমাজকে আগামী ১৪ জুলাই শ্রমিক জনতার সমাবেশকে সফল করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাই এই সরকারকে লাল কার্ড দেখিয়ে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি
তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ
স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব
লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ
বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩
নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর