শিকলবাহা শিশুকাননে ফল উৎসব অনুষ্ঠিত
কর্ণফুলী উপজেলার শিকলবাহা শিশুকাননের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিক ও ফল উৎসব গত মঙ্গলবার (২০জুন) অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আনজিনা খানমের সঞ্চালনায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ফল উৎসবের উদ্বোধন করেন কৃষ্টি বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, লেখক দিলরুবা খানম। স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেখক ও গীতিকার আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার কামরুল হাসান সবুজ। স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক দস্তগীর আলম রুকনের সার্বিক তত্ত্বাবধানে ৬৬ রকমের ফল শিক্ষার্থীদের জন্য উপস্থাপন করা হয় এবং ৬ প্রকারের ফল শিক্ষার্থী, অভিভাবক ও মেহমানদের খাওয়ানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় সকাল ন'টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন,"ব্যতিক্রম শিক্ষা কারিকুলাম, প্রতিনিয়ত শরীরচর্চা, অটোসাজেশন চর্চা ও মেডিটেশন করার কারণে শিকলবাহা শিশুকানন স্কুলের শিক্ষার্থীরা অনেক সাহসী, সুস্থ ও পরিশ্রমী। তাদের রেজাল্ট ভালো। এই ফল উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় ফলের সাথে পরিচয় ও পুষ্টি জ্ঞান লাভের সুযোগ পেয়েছে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বাস্তবধর্মী শিক্ষা ও পরিশ্রমী হিসেবে গড়ে তুললে আগামীতে তারা ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গ ভূমি বাংলাদেশ গড়তে ভবিষ্যতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। ##
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন