চট্টগ্রামের মইজ্জ্যারটেকে ২ দিনের গরু-ছাগলের হাট ১০ দিন
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে কোরবনির পশুর হাট প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র দুই দিন বসানোর কথা উল্লেখ থাকলেও নিয়ম ভেঙে তা ১০ দিন রাখার আশঙ্কা প্রকাশ করেছেন পার্শ্বস্থ অন্যান্য বাজারের ইজারাদারগণ।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ইতোপূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসক ও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন ফকিরনীরহাট বাজারের ইজারাদার মো. ওসমান গণি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ১০ দিন আগে থেকেই হাট শুরু করেন মইজ্জ্যারটেক ইজারাদার। যদিও শুধুমাত্র দুদিন পশুর হাট বসানোর কথা বলেছেন উপজেলা প্রশাসন। এছাড়াও অস্থায়ী হাটের নির্ধারিত সীমানা ছাড়িয়ে সিডিএ আবাসিক মাঠেও হাট বসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। হাটের ইজারাদার ১০ দিন ব্যাপী মইজ্জ্যারটেক গরু-ছাগলের বাজার বসবে বলে বিজ্ঞপ্তি, ব্যানার ও তোরণ নির্মাণ করেছেন মহাসড়কে।
স্থানীয়রা বলেছেন, দীর্ঘ সময় ধরে হাটের প্রস্তুতি নেওয়া ও নির্ধারিত সময়ের আগেই হাটে পশু চলে আসায় সংশ্লিষ্ট এলাকায় যানজট তৈরি হয়েছে। ইজারাদাররা সবাই প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় এ নিয়ে কেউ কোনো কথা বলতে পারেন না। তবে ইজারাদারদের দাবি, তাঁরা যাকে ম্যানেজ করতে হয় তাকে ম্যানেজ করেই এসব একচেটিয়া কার্যক্রম চালাচ্ছেন। এর ফলে কতিপয় ব্যক্তির পকেট তাজা হলেও রাজস্ব বঞ্চিত হবে সরকার।
ইজারাদারের একজন মো. ইসমাইল জানান, ‘আমরা দুই মাস আগে থেকে কাজ শুরু করেছি। আমাদের আরও একটি হাট রয়েছে কলেজ বাজারে। ১০ দিন যাবত বাজার বসবে। প্রশাসনের পক্ষ থেকে ১০ দিনের হাটের অনুমতি পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হা আমরা ১০ দিনের অনুমতি পেয়েছি।’ কিন্তু কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে যে ইজারা দরপত্র প্রকাশ হয়েছে, তাতে স্পষ্ট লিখা রয়েছে মইজ্জ্যারটেক পশুর হাট বসবে ২ দিন। যার সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার ২০৮ টাকা।
ফকিরনীরহাট পশুর হাটের ইজারাদার মো. ওসমান গণি ডিসির কাছে দেয়া তাঁর লিখিত আবেদন অনুযায়ি বলেন, ‘ভ্যাট আয়করসহ সর্ব মোট ৯৬ লাখ টাকা দিয়ে ফকিরনীরহাট বাজার ইজারা পেয়েছি। ঈদ-উল-আযহা উপলক্ষে ২৫ ও ২৮ জুন ফকিরনীরহাট বাজার বসবে। উক্ত দুই দিন মইজ্জ্যারটেক গরু ছাগলের হাটে বেচাকেনা বন্ধ না রাখলে আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা করছি। কেননা, মইজ্জ্যারটেক হাট শুধু ২ দিন বসার কথা উল্লেখ রয়েছে। তা যদি ১০ দিন বসে তাহলে দরপত্র বিরোধী হবে।’
এ প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ জানান পূর্বের মতো নিয়ম অনুসারে পশুর হাট বসবে। এর বাইরে হাট বসানোর সুযোগ নেই। দরপত্রে দুই দিন কুরবানির পশুর হাট বসানোর কথা লিখা রয়েছে তা সত্য। সীমানার বাইরে হাট বসানোসহ নিয়ম ভাঙার যে অভিযোগগুলো আসছে তা খতিয়ে দেখা হবে।’
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied