দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। গতকাল বুধবার আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, দোহার উপজেলার নারিশা পশ্চিম চর এলাকার মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুবলী ব্রিজের ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠান।
আহত রাতুল জানান, বুধবার রাত আনুমানিক সারে আটটার দিকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল যোগে আমি ও আমার প্রতিবেশী মেহেদী বাড়ি ফিরছিলাম। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মটরসাইকেলে করে তিনজন যুবক আমাদের পায়ে গুলি করে পালিয়ে যায়।
এ বিষয় আহত মেহেদি জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই আমাদের পায়ে গুলি করে তিনজন পালিয়ে যায়। আমি আহত অবস্থায়ও তাদের ধরার চেষ্টা করি, কিন্তু পারিনি।
মেহেদি বলেন আরে বলেন, রাতের বেলা আমরা ছেলেদের কাউকেই চিনতে পারিনি। আর কি উদ্দেশ্যে গুলি করল তাও বুঝতে পারছিনা। তবে একটি ছেলেকে দেখলে হয়তোবা চিনতে পারবো। এদিকে এমন ঘটনায় ঐ এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আহত রাতুলের মা রিমি আক্তার বলেন, বুধবার রাতে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলযোগে আমার ছেলে রাতুল ও মেহেদী বাড়ি ফিরছিল। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আটক করতে আমাদের অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি