রেললাইনে কাপড় আটকে স্ত্রীর মৃত্যু, তাকে বাঁচাতে গিয়ে স্বামীও হারায় প্রাণ
টাঙ্গাইলের গোপালপুরে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল রেল সেতুর উপর এ ঘটনা ঘটে। তারা হলেন- উপজেলার রাজ গোলাবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) ও তার স্ত্রী সম্পা (৪৫)।
জানা যায়, তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রেললাইনের উপর দিয়ে হেঁটে রেলব্রীজ পার হচ্ছিল। সেসময় হঠাৎ আরজুর স্ত্রী সম্পার জুতা ও কাপড়ের আঁচল রেললাইন স্লিপারে কাপড় আটকে যায়। পরে তাকে বাঁচাতে গেলে জামালপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলে দুজনেই মারা যায়।
এ ঘটনায় গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূঞাপুরগামী একটি লোকাল ট্রেনের নিচে তারা কাটা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ স্বজনরা উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে। এ বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান