ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সোনাগাজীর বগাদানায় ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ৪:১৩
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামে বিয়ের উপযুক্ত মেয়েসহ তিন সন্তান, স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করছেন ইসমাইল হোসেন। তিনি বগাদানার ৯নং ওয়ার্ডের কালাগাজী ব্যাপারী বাড়ির মৃত নুরুল হকের ছেলে। 
 
সরেজমিন দেখা গেছে, ইসমাইল তার পরিবারের সদস্যদের নিয়ে যে ঘরটিতে বসবাস করছেন তা বসবাসের সম্পূর্ণ অযোগ্য। ঘরের বাঁশের খুঁটিগুলো ভেঙে ঢলে পড়েছে। বৃষ্টির পানি ঠেকাতে পুরাতন টিনের ওপর সস্তা দরের ত্রিপল বিছিয়ে দিলেও বৃষ্টির সময় চুয়ে-চুয়ে পানি পড়ে সারা ঘরে। বৃষ্টির রাতে না ঘুমিয়ে পরিবারের সদস্যরা এক কোণে জড়সড় হয়ে বসে থাকেন আর আল্লাহকে ডাকেন। 
 
সরকারি ঘরের জন্য অসহায় ইসমাইল হোসেন আবেদন করলে ঘর প্রাপ্তির তালিকায় তার নামও অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে অজানা কারণে ঘর পায়নি ইসমাইলের পরিবার। 
 
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ইসমাইলের নাম 'ক' তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সে ঘর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে হয়তো দেরি হচ্ছে।

এমএসএম / জামান

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত