রাশিয়ার সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার হুমকি ওয়াগনার প্রধানের
রাশিয়ার সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্বকে ‘ক্ষমতাচ্যুত’ করার হুমকি দিয়েছেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। তিনি জানিয়েছেন, এর জন্য শেষ পর্যন্ত যাবেন এবং যদি কেউ পথে বাধা দেয় তাহলে তাদের ধ্বংস করে দেবেন।
এ ব্যাপারে প্রিগোজিন শনিবার (২৪ মার্চ) সর্বশেষ অডিও বার্তায় বলেছেন, ‘আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং শেষ পর্যন্ত যাব।’
প্রিগোজিন দাবি করেছেন তার সেনারা রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তোভে প্রবেশ করেছে। তবে তিনি এর কোনো প্রমাণ দেননি। বার্তাসংস্থা এএফপি বলেছে, তারা ওয়াগনার প্রধানের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
প্রিগোজিন শুক্রবার জানান, তার সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা। এর জবাবে রোস্তোভে প্রবেশ করেছে ওয়াগনার বাহিনী। তারা এখন মার্চ করে এগিয়ে যাবে। আর যদি এতে কেউ বাধা দেয় তাহলে সামনে থাকা সবই ধ্বংস করে দেবেন। প্রিগোজিন বলেছেন, ‘যারা আমাদের পথের সামনে দাঁড়াবে তাদের সবাইকে ধ্বংস করে দেব।’
ইউক্রেনের বাখমুতে যুদ্ধ ও সেখানে থাকা ওয়াগনার সেনাদের পর্যাপ্ত অস্ত্র না দেওয়া নিয়ে গত কয়েক মাস ধরেই রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন প্রিগোজিন।
তিনি সাধারণ রাশিয়ানদের তার সঙ্গে যোগ দিতে এবং রুশ সামরিক নেতৃত্বকে শায়েস্তা করার আহ্বান জানিয়েছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সময়ের মধ্যে এবারই প্রথমবার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট।
সূত্র: এএফপি
এমএসএম / এমএসএম
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা