ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বগুড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়েছে দাম


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ২:২১

বগুড়ার শেরপুরে জমে উঠেছে কোরবানির হাট। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে কোরবানির পশুর মূল্য। গো-খাদ্যের দাম বাড়ায় লালন-পালন খরচ বেড়েছে। এ কারণে শঙ্কায় ছিল খামারিরা। ক্রমেই সেই শঙ্কা কেটে গেছে। কোরবানির পশুর দাম ও বাজার এখন ঊর্ধ্বমুখী। কোনো কোনো খামারি খামার থেকেই এ বছর ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন কোরবানির পশু, যা গত বছর ছিলো ৪৮০ টাকা। সে হিসাবে দাম বেড়েছে গড়ে ১৫ শতাংশ।

বিভিন্ন খামারিদের থেকে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারো গরু-মহিষ, ছাগল-ভেড়াসহ কোরবানির পশু মোটাতাজাকরণ করা হয়েছে। ঈদ ঘনিয়ে আসায় পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও গরুর খামারিরা। কোরবানির ঈদকে সামনে রেখে অনেকে ছয় থেকে ১১ মাস আগে দেশের পশুর বিভিন্ন হাট ঘুরে গরু, মহিষ ও ছাগল কিনে লালন-পালন শুরু করেন।

শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পি এ এ  জানান, খামারিদের বাইরেও পারিবারিকভাবে আনুমানিক ছয় হাজার কৃষক এক থেকে দুটি করে গরু-ছাগল মোটাতাজা করেছেন।
এবার উপজেলায় কোরবানির পশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার ৯২২। তবে খামারি ও প্রান্তিক কৃষক মিলে এবার প্রায় ৭০ হাজার ১৬২টি পশু প্রস্তুত করেছেন। এতে প্রায় ১২ হাজার ২৪০টি অতিরিক্ত পশু রয়েছে। বাড়তি পশু দেশের অন্যত্র সরবরাহ করা হবে। তাতে লাভবান হবেন খামারিরা। এর মধ্যে ১৮ হাজার ৮৩৫টি ষাঁড়, বলদ ৬ হাজার ৮৩৬টি, গাভী ৪ হাজার ৫৭২টি, মহিষ ১১৪টি, ছাগল ৩৬ হাজার ৬৭৩টি, ভেড়া ৩ হাজার ১৩২টি প্রস্তুত রয়েছে। এই সব পশু প্রায় ৩শ ৬৫ কোটি টাকা লেনদেন হবে।

তিনি আরও বলেন, কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য শেরপুর উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় ১১টি স্থায়ী-অস্থায়ী হাট বাজার রয়েছে। এ সকল হাটে নিয়মিত পশু ক্রয়-বিক্রয় চলছে।
পাশাপাশি কোরবানির পশু নিরাপদ করতে গরু মোটা তাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে খামারিদের পরামর্শ ও খামার তদারকি করছে প্রাণীসম্পদ অধিদপ্তর।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!