ডঃ খন্দকার মোশাররফ হোসেনের সুস্হতা কামনায় দোয়া মাহফিল
বিএনপির স্হায়ী কমিটির সিনিয়র সদস্য, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম, চট্টগ্রাম'র প্রধান উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল রোববার বাদ যোহর নগরীর নুর আহাম্মদ সড়কস্হ নাসিমন ভবন সংলগ্ন মসজিদে, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম, চট্টগ্রাম'র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর কুমিল্লা সমিতির সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম'র প্রধান সমন্বয়কারী পেশাজীবী নেতা ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, জিয়া মঞ্চ চট্টগ্রাম'র আহ্বায়ক জহিরুল ইসলাম জীবন, সদস্য সচিব শাহনুর টিটু ও যুগ্ম আহ্বায়ক লিটন, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন চৌধুরী, যুবদল নেতা হেলাল উদ্দিন ও মোহাম্মদ মিলটন, বিএনপি নেতা হাশেম,জিয়া মঞ্চের সদস্য নজরুল ইসলাম, আমির হোসেন, ছাত্রদল নেতা শামসুদ্দিন শামসু, কায়সার হামিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিয়ানগন। মিলাদ মাহফিল শেষে ডঃ খন্দকার মোশাররফ হোসেন সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা এহসান সাহেব।
শাফিন / শাফিন
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied