ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

শেষ হল ‘জান্নাত’ টেলিফিল্মের দৃৃশ্যধারণ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৬-২০২৩ রাত ১১:২০

বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম থেকে নির্মাণাধীন টেলিফিল্ম ‘জান্নাত’ এর দৃশ্যধারণ শেষ হয়েছে। শুক্রবার (২৩ জুন) চট্টগ্রামের হাটহাজারীর ফতেহবাদের নন্দিরহাটে টেলিফিল্মটির শেষ লটের শুটিং সম্পন্ন হয়। এর আগে গত অক্টোবরে এর দৃশ্যধারণ শুরু হয়েছিল। টেলিফিল্মটির পোস্ট প্রডাকশনের কাজও প্রায় শেষ পর্যায়ে। আ-কার ই-কার ফিল্মের ব্যানারে ইতিমধ্যে এর পোস্টারও প্রকাশ হয়েছে।

বাল্য বিয়ের ফলে জান্নাত নামের এক কিশোরীর জীবনের করুণ পরিণতি, বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, বাল্য বিয়ের কারণে অন্য কোন কিশোরীর জীবন যেন শেষ না হয়, ইত্যাদি বিষয়গুলো এ টেলিফিল্মে দেখানো হয়েছে। পাশাপাশি, চট্টগ্রামের গ্রামীণ জীবনের নানা পটভূমি এতে দেখানো হবে। আহমেদ কামাল আফতাবের রচনায় টেলিফিল্মটি পরিচালনা ও সম্পাদনা করছেন আশরাফুল করিম সৌরভ।

চিত্রধারণে প্রান্ত শর্মা। সহকারী পরিচালনায় নাসরিন আক্তার, আহমেদ কামাল আফতাব ও সৌরভ পাল, আলোক প্রক্ষেপণ পারভেজ চৌধুরী, প্রোডাকশন অ্যাসিসট্যান্ট মোহাম্মদ আলী, মেকাপ প্রয়াত শাহীনূর সরোয়ার ও বীনা চৌধুরী। জান্নাতে দুইটি গান থাকবে। গান লিখেছেন শাহীন চৌধুরী, মিউজিক কম্পোজ আরকে জুয়েল, কণ্ঠ দিয়েছেন আরিফুন নেছা সিদ্দীকা ও তাসনুভা।

পোশাক পরিকল্পনায় নাসরিন আক্তার। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত শাহীনূর সরোয়ার, সাবিরা সুলতানা বীনা, শামীম আহমেদ, শেখ আনিস মনজুর, তৌহিদ হাসান ইকবাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপায়ন বড়ুয়া, রমিতা ভৌমিক, নাসরিন হীরা, বিপ্লব ভট্টাচার্য্য, তাসনুভা শাওরিন, মোশারফ ভূঁইয়া পলাশ, বাপ্পী হায়দার, মামুন খান রাহী, আশিক আরেফিন, বিকিরণ বড়ুয়া, মিরাজ, বনানী শেখর রুদ্র, ফরহাদ শাহরুখ, বীনা দাশগুপ্তা, বড়ুয়া সীমান্ত, মুরাদ হাসান, জান্নাতুল পিংকি, মান্নান হিমেল, জোয়েনা আফসানা, আব্দুল্লাহ চিশতী, এঞ্জেলা, আরাফ, সানজারা, প্রাচী, মালিহা, ইলমা, অদ্বিতিয়া দে, সুহিতা, পূর্ণিমা, জেমিমা, ইতি, ইয়াসমিন, সুমাইয়া, সাফিয়া, ফারজানা, নীলুফা ইয়াসমিন, সালমা আক্তার, মোহাম্মদ ফোরকান, সাদিয়া করিম, শাহীন চৌধুরী প্রমুখ।

শাফিন / শাফিন

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার