দোহার-নবাবগঞ্জের ঈদ উপহার পাচ্ছে আট হাজার অসহায় পরিবার
ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার দুঃস্থ, অসহায় ও গরীব ৮ হাজার পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি’র বাবা নামে করা ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে দুঃস্থ, অসহায় ও গরীব পরিবারের মাঝে এ খাদ্য-সামগ্রী বিতরণ করা হচ্ছে।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- চিনিগুড়া চাউল, সেমাই, নুডুলস, চিনি ও সয়াবিন তৈল। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে উদ্যোগী হয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতি ইউনিয়নের জন্য ৩ শত পরিবারের ৩ শত নারী/পুরুষ এর তালিকা প্রস্তুত করা হয়েছে। যাতে তালিকা তৈরিতে কোনো প্রকার অনিয়ম না হয়।
ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি’র নিজস্ব অর্থয়ানে পরিচালিত ফজলুর রহমান ফাউন্ডেশন এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি মহোদয় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দোহার-নবাবগঞ্জ উপজেলার অভাবগ্রস্ত অসহায় ৮ হাজার পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ঈদ উপহার হিসেবে এইসব পণ্য প্রত্যেক পরিবারের কিছুটা হলেও উপকারে আসবে বলে আশা রাখি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied