মান্দায় আসন্ন নির্বাচনকে ঘিরে জামায়াতের বিশাল শোভাযাত্রা
নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে।
নওগাঁ-৪৯ (মান্দা-৪) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমির খন্দকার আব্দুর রাকিবের নেতৃত্বে উপজেলা জুড়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। শনিবার সকাল ১০ টার সময় উপজেলার মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়।শোভাযাত্রাটি ফেরিঘাট নওগাঁ-রাজশাহী মহাসড়ক হয়ে জলছত্র মোড় হয়ে পাঁজরভাঙ্গা, জোতবাজার, প্রসাদপুর সদর হয়ে সবাইবাজারে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় প্রায় ৫ হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শোভাযাত্রাটিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান খন্দকার আব্দুর রাকিব।
শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানী বাদ দিয়ে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী দিনের ন্যায়ভিত্তিক ও ইনসাফমুখী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। এজন্য সততা ও নিষ্ঠার প্রতীক দাড়িপাল্লাকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মান্দা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব, নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ মোস্তফা আল-আমিন, কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রশিদ, মান্দা উপজেলা জামায়াতে আমীর আমিনুল ইসলাম, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, সহ-সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, রফিকুল ইসলাম ও যুব বিভাগের সভাপতি আব্দুল মালেকসহ দলের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত