ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নড়াইল-১ আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ৪:২৭

নড়াইল-১ (কালিয়া উপজেলা–সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় পেরুলী মাদ্রাসা মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন গ্রাম-গঞ্জ ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাচুড়ি–পুরুলিয়া বাজার মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রা চলাকালে ছাদখোলা গাড়িতে উঠে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা কায়সার বলেন, “এই আসনের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে নড়াইল-১ আসনকে দেশের একটি আদর্শ ও মডেল আসনে রূপান্তর করা হবে।”

শোভাযাত্রায় প্রার্থীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলমগীর হুসাইন, ওলামা বিভাগের আমির অধ্যক্ষ দবিরউদ্দিন, পৌর আমির মাওলানা নওশের আলী, উপজেলা যুব বিভাগের আমির আব্দুল আহাদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’

শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন