ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

অতীতের রেকর্ড ভেঙে বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৩ দুপুর ১০:১৪
দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়ক। রাজধানী ঢাকার সাথে সড়ক পথ পেরিয়ে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গের কমপক্ষে ২৩ জেলার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু। মুসলমানদের ধর্মীয় বড় দুই উৎসব ঈদের সময় যানবাহনের ভিড়ে এই মহাসড়কে যানজট, ধীরগতিসহ সৃষ্টি হয় নানা ভোগান্তি। তবে, বিগত বছরের তুলনায় কয়েক বছর ধরে হচ্ছে স্বস্তিদায়ক ঈদযাত্রা।
 
এসব ভোগান্তি ও দুর্ভোগকে তুচ্ছ করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন ঘরমুখো মানুষ। এসময় ব্যস্ততা বেড়ে যায় বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ নানা যানবাহনের। এ পর্যন্ত এসব যানবাহন পারাপারে আবারও নতুন রের্কড সৃষ্টি করেছে উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় করে বঙ্গবন্ধু সেতু। 
 
সেতু কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে বুধবার (২৮ জুন) সকাল ৬ টা পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। তারমধ্যে সেতু পূর্ব দিয়ে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন পারাপার হয়েছে ও টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা এবং সেতু পশ্চিম দিয়ে ১৮ হাজার ৯৯৭ টি যানবাহন পারাপার হয় ও টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। যানবাহন সংখ্যা ৫৫ হাজার ৪৮৮।
 
আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা’র একদিন আগে বঙ্গবন্ধু সেতু যানবাহন পারাপার নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এরআগে সোমবার (২৬ জুন) থেকে মঙ্গলবার (২৭ জুন) গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এ পর্যন্ত সর্বোচ্চ টোল আদায়ে নতুন রেকর্ড করে বঙ্গবন্ধু সেতু।
 
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন পারাপার হয়ে থাকে। ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ নানা যানবাহনের চাপ যায়। এ পর্যন্ত নতুন রের্কড সৃষ্টি করেছে বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় ছোট-বড় সব মিলিয়ে ৫৫ হাজার ৪৮৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। 
 
১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে প্রতিদিন ১৬-২৫ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। যার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৪ কিলোমিটার সড়ক দুই লেন এবং অতিরিক্ত গাড়ির চাপে যানজট ও ভোগান্তি হয়ে থাকে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত