ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনে আর যুদ্ধ করবে না ভাগনার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৬-২০২৩ সকাল ৯:৪৯

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপ আর যুদ্ধ করবে না বলে জানিয়েছেন রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রেই কারতাপোলভ। তিনি আরও জানিয়েছেন, এই বাহিনীর জন্য আর অর্থ দেবে না রাশিয়া।

আন্দ্রেই বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে সবাই তা বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে। তবে প্রিগোশিন এতে সম্মতি জানাননি। খবর- আল জাজিরা

তিনি বলেন,  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন না বলেই প্রিগোশিন যোদ্ধাদের জানিয়ে দেন, তারা আর ইউক্রেনে লড়াই করবেন না। প্রিগোশিনের এই সিদ্ধান্তের কারণে রাষ্ট্রীয় তহবিল থেকে আর কোনো অর্থ পাবে না ভাগনার গ্রুপ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধে নিয়মিত সেনাদের পাশাপাশি ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ ইউক্রেনে পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত সপ্তাহে তারা পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

যদিও ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সেই অবস্থান থেকে সরে আসেন ভাগনারপ্রধান প্রিগোশিন। বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্ততায় তারা মস্কো অভিমুখী যাত্রা বাতিল করে বেলারুশে চলে যায়।

এমএসএম / এমএসএম

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা