পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের পরিকল্পনা করছে রাশিয়া: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, খেরসনের দখলকৃত জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে রাশিয়া।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারমাণবিক কেন্দ্রটিতে ‘গুরুতর হুমকি’ বিরাজ করছে। বিস্ফোরণ ঘটানোর জন্য রাশিয়া ‘কার্যত প্রস্তুত’ আছে। খবর- আল জাজিরা
জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক কেন্দ্রটির প্রতি আরও নজর দেন। এখানে গুরুতর হুমকি রয়েছে। কারণ, রাশিয়া কার্যত কেন্দ্রটিতে একটি অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত আছে। এই বিস্ফোরণের কারণে রেডিয়েশনের বিচ্যুরণ ঘটতে পারে।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা শুক্রবার জানায়, রাশিয়া পারমাণবিক কেন্দ্র থেকে সেনাদের সংখ্যা কমিয়ে নিচ্ছে। এছাড়া কেন্দ্রের কর্মীদের ক্রিমিয়ায় চলে যাওয়ারও নির্দেশনা দিয়েছে। এমনকি কেন্দ্রের আশপাশে মাইনও পুঁতেছে তারা।
এমএসএম / এমএসএম
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক