সিঙ্গাপুরে এক বছরে ৪৭৬ আত্মহত্যা
সিঙ্গাপুরে ২০২২ সালে আত্মহত্যা করেছেন ৪৭৬ জন। ২০০০ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ। ২০২১ সালে দেশটিতে আত্মহত্যার সংখ্যা ছিল ৩৭৮। সেই হিসাবে এক বছরে আত্মহত্যার সংখ্যা ২৬ শতাংশ বেড়েছে, যা দেশটিতে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।
আত্মহত্যা প্রতিরোধে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান সামারিটানস অব সিঙ্গাপুরের (এসওএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর- এএফপি
এসওএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মহত্যাকারীদের মধ্যে ১০ থেকে ২৯ বছর বয়সী শিশু-কিশোর ও তরুণের সংখ্যা বেশি। আর বয়স্কদের মধ্যে ৭০-৭৯ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি।
এসওএসের প্রধান নির্বাহী গ্যাসপার তান বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যা, সামাজিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তাসহ নানা কারণে মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা একটি জটিল সমস্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বৈশ্বিকভাবে ১৫ থেকে ২৯ বছর বয়সী কিশোর-তরুণদের যেসব কারণে মৃত্যু হয় তার মধ্যে চতুর্থ প্রধান কারণ আত্মহত্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বে বছরে সাত লাখের বেশি মানুষ আত্মহত্যা করে।
এমএসএম / এমএসএম
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক