ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিয়েতে অনীহা বাড়ছে চীনে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২৩ সকাল ৯:৫৫

চীনের তরুণ প্রজন্ম দিন দিন বিয়েতে আগ্রহ হারাচ্ছে। দেশটির ‘ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস’-এর সমীক্ষা বলছে, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে প্রথমবার বিয়ে করছেন এমন মানুষের সংখ্যা কমেছে ৪১ শতাংশ। 

গত বছর রেকর্ড সংখ্যক কম বিয়ে হয়েছে চীনে। দেশটির সিভিল অ্যাফেয়ার্স-বিষয়ক মন্ত্রণালয় গত মাসে জানিয়েছে, নতুন বিয়ের সংখ্যা গত ৩৭ বছরের মধ্যে সর্বনিম্নে গিয়ে ঠেকেছে। আট বছর ধরেই বিয়ের হার কমতির দিকে রয়েছে। গত বছর দেশটিতে মাত্র ৬৮ লাখ ৩০ হাজার দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

গত শতকের নব্বইয়ের দশকে এবং চলতি শতকের প্রথম দশকে জন্ম নেওয়া নারীদের মধ্যে বিয়ে করার আগ্রহ বেশ কম। চীনের আদমশুমারি অনুযায়ী, ২০২০ সালে বিয়ের গড় বয়স ছিল প্রায় ২৯ বছর, যা ২০১০ সালের তুলনায় চার বছর বেশি।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, চীনে সন্তান জন্ম দেওয়ার হার ১৯৮০-এর দশকে ছিল ২ দশমিক ৬ শতাংশ। ২০২১ সালে তা কমে ১ দশমিক ১৫ শতাংশে দাঁড়িয়েছে। গত প্রায় ছয় দশকের মধ্যে গত বছর জনসংখ্যা কমতে শুরু করেছে দেশটিতে।

সংসার শুরু করতে অনীহা কেন? সমীক্ষা বলছে, পারিবারিক সহিংসতার ভয় বিয়ে না করার পেছনে বড় কারণ। এ ছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার কমানো, লিঙ্গ বৈষম্যের মতো কারণও রয়েছে।

এদিকে, চীনে বিবাহবিচ্ছেদের হারও বেশ কম। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নানা মহল। তাদের দাবি, কঠোর বিধিনিষেধ ফলেই কমেছে বিবাহবিচ্ছেদের সংখ্যা। বিবাহবিচ্ছেদ কঠিন হওয়ার প্রভাবও পড়েছে বিয়েতে অনাগ্রহ সৃষ্টিতে। সূত্র: ডয়চে ভেলে

এমএসএম / এমএসএম

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা