উলিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ইউরোপের দেশ সুইডেনে পবিত্র আল-কোরআন পুড়িয়ে অবমাননার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বাদ জুম্মা উলিপুর মসজিদুল হুদার সামনে (গবার মোড়) মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন উপস্থিত মুসল্লিগন । বিক্ষোভ মিছিলটি মসজিদুল হুদার সামন থেকে শুরু হয়ে থানার মোড় হয়ে আবার মসজিদুল হুদার সামনে পৌঁছে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার মুসলিমগন উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা ‘বয়কট সুইডেন’ বলে স্লোগান দেন।
জানা যায়, সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে প্রকাশ্যে পবিত্র আল-কোরআন পোড়ানোর এক ঘটনা ঘটিয়েছেন কট্টর ডানপন্থি নেতা পালুদান। এছাড়াও, প্রতি রমজানে সুইডেনের বিভিন্ন শহরে আল-কোরআন পোড়ানোর ঘোষণা দেন তিনি। এরই কারণে বাংলাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় উপজেলায় বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, কুরআন আল্লাহর প্রেরিত আমানত এটির রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করে যাব। সুইডেন বয়কট করা ছাড়াও মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি