ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে মদনে বিক্ষোভ মিছিল


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ৪:৪১

সুইডেনে রাষ্ট্রীয় সহযোগিতা মুসলমানদের পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে , নেত্রকোনার মদন উপজেলার সম্মিলিত  উলামা পরিষদের উদ্যোগে।(৭ জুলাই) রোজ শুক্রবার  জুম্মা নামাজের পর পরই কুরআন শরিফ অবমাননার প্রতিবাদে এই  বিক্ষোভ  মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে বক্তব্য রাখেন,মদন ওলামা পরিষদের সভাপতি মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান , মুফতি আনোয়ার হোসেন, ইসলামিয়া ফাজিল  মাদ্রাসার প্রিন্সিপাল ওলামা পরিষদের উপদেষ্টা, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া, হাফেজ মাওলানা শামীম, মাওলানা জাকারিয়া,  হাফেজ সানাউল্লাহ, হাফেজ মাসুদ সহ অনেকেই।

মুসলমানদের পবিত্র কোরআন শরীফ সুইডেনের রাষ্ট্রীয় সহযোগিতায় অবমাননাকারীর   শাস্তির দাবি জানায়, এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এই বিক্ষোভ মিছিলে।

সুইডিশ রাজধানী স্টকহোম এর প্রধান মসজিদের সামনে পবিত্র ঈদুল আজহার দিনে প্রকাশ্যে কোরআন শরীফ আগুন দিয়েছিল ইরাকি বংশোদ্ভূত ব্যক্তি।সালওয়ান মোমিকা পাঁচ বছর আগে অভিবাসী হিসেবে সুইডেনে আসেন এবং সংবাদমাধ্যমকে সে জানিয়েছেন এখন তার সুইডিশ পাসপোর্ট রয়েছে। তিনি নিজেকে একজন নাস্তিক বলে দাবি করেন।তার বক্তব্য পশ্চিমা সমাজে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী অধিকারের মতো বিষয়গুলোর সাথে কোরআন শরিফ সাংঘর্ষিক এবং তাই এটা নিষিদ্ধ করা উচিত।কিন্তু সুইডেনে প্রকাশ্যে কোরআনের অবমাননার কাজটি তিনিই প্রথম করেননি।

এরও আগেও বেশ কয়েকবার সুইডেনে কোরআন পোড়ানো হয়েছে। গত এপ্রিল মাসে মালমো শহরে স্ট্রাম কুর্স নামের একটি কট্টর ডানপন্থী সংগঠন কোরআন শরিফ পোড়ায় এবং এর জেরে সে দেশে ব্যাপক বিক্ষোভ চলে।স্ট্রাম কুর্স অভিবাসন-বিরোধী ও ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত, এবং সংগঠনটির নেতৃত্বে রয়েছেন রাসমুস পালুদান নামের একজন উগ্রপন্থী নাস্তিক।

সারা পৃথিবীজুড়ে কুরআন শরীফ অবমাননাকারী এই নাস্তিকের বিরুদ্ধে বিক্ষোভ, তীব্র নিন্দা, শাস্তির মিছিল ও জড় চলছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা