ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে টমেটোর দাম বেড়েছে ৪৪৫ শতাংশ!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২৩ বিকাল ৬:৫৭

আবহাওয়া অনুকূলে না থাকায় ও অতিবৃষ্টির কারণে ভারতে এবার টমেটো কম উৎপাদন হয়েছে। আর এর বেশ বিরূপ প্রভাব পড়েছে বাজারে। দেশটিতে অতি প্রয়োজনীয় এ সবজিটির দাম বেড়েছে ৪৪৫ শতাংশ!  

বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে এক কেজি টমেটো বিক্রি হয়েছে ১২০ রূপিতে। ২০২৩ সালের শুরুতেও যা ছিল মাত্র ২২ রুপি। দেশটির খাদ্য মন্ত্রণালয়ের নথি থেকেই জানা গেছে এ তথ্য।

তবে উত্তরাখন্ডে টমেটোর দাম ২৫০ রুপিতে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

টমেটোর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ। আবার এ নিয়ে অনেকে মজাও করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মিম তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হাসি-ঠাট্টা।

টমেটো নিয়ে তৈরি বেশ কয়েকটি মিম ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দ্রুতমানব উসাইন বোল্ট ও তিন স্প্রিন্টারকে। বোল্টের ওপর লেখা হয়েছে ‘টমোটো’; অপর তিনজনের ওপর লেখা হয়েছে ‘জুতা’, ‘ডিজেল’ ও ‘পেট্রোল’। এরমাধ্যমে বোঝানো হয়েছে ওই তিন পণ্যের চেয়েও দ্রুত গতিতে বাড়ছে টমেটোর দাম।

টমেটোর এ মূল্যবৃদ্ধির কারণে দেশটিতে অপরাধ সংঘটিত হওয়ার ঘটনাও ঘটেছে। কর্ণাটকের এক কৃষক দাবি করেছেন, কিছু দুষ্কৃতিকারী তার দেড় লাখ রুপির টমেটো চুরি করে নিয়ে গেছে।

এদিকে ভারতে জুন-জুলাই এবং আবার অক্টোবর-নভেম্বরে টমেটোর দাম বাড়ে। কিন্তু এবার তা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।

দেশটির খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রোহিত কুমার সিং বলেছেন, ‘এ সময়টাকে আমরা মৌসুমী দাম বৃদ্ধি হিসেবে অভিহিত করি। আগস্টে যখন আবার ফসল তোলার সময় হবে তখন টমেটোর দাম কমে যাবে।’

ভারতে টমেটোর মোট চাহিদার ৬০ শতাংশ পূরণ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলের রাজ্যগুলো। নিজেদের চাহিদা মিটিয়ে মৌসুমের ওপর নির্ভর করে বাড়তি পণ্য অন্য রাজ্যে সরবরাহ করে তারা।

সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি

এমএসএম / এমএসএম

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা