গোবিন্দগঞ্জে অটো ছিনতাইয়ের হোতাসহ চার সদস্যকে আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁড়াশি অভিযানে ইজিবাইকের বডি উদ্ধার ও মুল হোতাসহ ছিনতাইচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে জানান গত ২৬জুন সোমবার রাত ৯টায় যাত্রী সেজে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের নিমাই চন্দ্র দাসের পুত্র ইজিবাইকের চালক লিটু চন্দ্র দাসের ইজিবাইকটি বালুয়া বাজার থেকে নাকাইহাট যাওয়ার জন্য ২ ব্যক্তি ভাড়া করে। এরপর রাত আনুমানিক পৌনে ১০টার দিকে নাকাইহাটের দুর্গাপুর নামক স্থানে পৌঁছলে সেখান থেকে অজ্ঞাতনামা আরো ২ ব্যক্তি ইজিবাইকে ওঠে। এরপর ইজিচালক লিটুকে আরো সামনে যেতে বলে। লিটু সামনে যেতে অসম্মতি জানায়। এতে ইজিবাইকে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে ধাক্কা দিয়ে ইজিবাইক থেকে ফেলে দিয়ে বাইকটি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে শজিমেক হাসাপাতালে ভর্তি করায়।
ইতিমধ্যে লিটু সুস্থ হয়ে বাড়ী এসে ইজিবাইকের সন্ধান করতে থাকে। একপর্যায়ে গত ৬জুলাই বৃহস্পতিবার চালক লিটু উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা বাজারের একটি ওয়ার্কসপে বাইকটির বডির সন্ধান পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাতক্ষণিক অভিযান চালিয়ে ইজিবাইকের বডিটি উদ্ধার ও রাতভর অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত রাখাল বুরুজ দর্গাপাড়া গ্রামের খোকা মিয়ার পুত্র আতোয়ার রহমান বাবু (৩৫), মকবুল হোসেনের পুত্র লিটন মিয়া (৪০), মৃত হায়দার আলী পুত্র আপেল মিয়া (৩২) ও পানিয়া গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র আবু হোসেন (৪২) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামীরা কিভাবে অটো ছিনতাই করেছিল এবং কতটাকায় বিক্রি করেছিল সব কিছু স্বীকার করেছে।
শুক্রবার এব্যাপারে ইজিচালক লিটু চন্দ্র দাস বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামীদের আদালতে সোপর্দ করেছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied