চুয়াডাঙ্গায় খেয়াঘাট ইজারার চুক্তিপত্র সম্পাদনে জেলা পরিষদের কালক্ষেপণ
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ খেয়াঘাট ইজারার নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও চুক্তিপত্র সম্পাদনে জেলা পরিষদের কালক্ষেপণের অভিযোগ উঠেছে। ফলে ইজারার সর্বোচ্চ দরদাতা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও দখল নিতে পারছেন নার খেয়াঘাটটির।
জানা গেছে, গত ০৯ জুন ২০২১-২২ অর্থবছরের জন্য হাটকালুগঞ্জ খেয়াঘাট ইজারার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে চুয়াডাঙ্গা জেলা পরিষদ। দরপত্র আহ্বানের পর সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. আব্দুল হাকিম, পিতা মো. নুর ইসলাম, সাং হাটকালুগঞ্জকে গত ২২ জুন অনুমোদন মূল্যায়ন ইস্যু করা হলে তিনি ২৪ জুনের ভেতর সমুদয় টাকা প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ চুয়াডাঙ্গাকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারে মাধ্যমে দাখিল করেন। কিন্তু দরপত্রদাতা দরপত্র দাখিলের এক মাস অতিবাহিত হয়ে গেলেও জেলা পরিষদের সাথে ঘাট ইজারার চুক্তিপত্রটি সম্পাদন করতে পারেননি। তাই দরপত্র দাখিলের নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও দরপত্রদাতা মো. আব্দুল হাকিম এখনো ঘাটের দখল নিতে পারছেন না। ফলে চরম অনিশ্চয়তার মাঝে দিন পার করতে হচ্ছে তাকে এবং তার পরিবারকে।
এ বিষয়ে মো. আব্দুল হাকিম বলেন, ভাই, আমি গরিব মানুষ, খুব কষ্ট করে জমি বন্দক রেখে এবং গরু, ছাগল বিক্রি করে একটি নিশ্চিত উপার্জনের আশায় দরপত্রটি দাখিল করেছি। কিন্তু বুঝতে পারছি না কেন জেলা পরিষদ আমাকে এত সময় অতিবাহিত হয়ে গেলেও চুক্তিপত্রটি সম্পাদন করছে না। যত দিন যাচ্ছে আমাকে নানা মানুষ নানারকম কথা শোনাচ্ছে। আমি খুব অনিশ্চয়তার ভেতর আছি।
তিনি আরো বলেন, সরকারি কাজ আইন মোতাবেক সবকিছু হতে বিলম্ব হতে পারে। কিন্তু বর্তমানে ইজারার মেয়াদ শেষ হয়ে গেলেও গত অর্থবছরে ইজারাপ্রাপ্ত ব্যক্তি এখনো ঘাটের দখল নিয়ে রেখেছেন। তাই নানা মানুষের নানারকম কথায় আমার মনে ভীতির সৃষ্টি করছে।
বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দরপত্রটি মূল্যায়ন ইস্যু হয়ে গেছে। করোনা মহামারীর কারণে সার্বিক কাজ গোছাতে কিছুটা বিলম্ব হয়ে গেছে। তবে এতটা কালক্ষেপণ হওয়ার কথা নয়। তিনি বিষয়টি দেখছেন বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত