ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ডে ঢাকা-৫ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার স্মরণসভা


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৮-৭-২০২৩ বিকাল ৬:১৬
ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ ৬৬ নং ওয়ার্ড এর উদ্যোগে শনিবার  (৮ জুলাই)  বিকেল ৪:৩০ মিনিটের সময় বামৈল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে  স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সারুলিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হানিফ তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারুলিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ এর প্রধানপৃষ্ঠপোষক ও ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। বিশেষ অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদের আহবায়ক ডিএসসিসি ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা কৌশিক আহমেদ জসিম, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য আলহাজ্ব নুরুদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন সাউদ, সারুলিয়া ইউনিয়ন ১০ নং ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা রওশন আলী, আবুল হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, আমিরুল ইসলাম মৃধা মাসুদ, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ বাবু, আলী আজগর রাসেল ভূঁইয়া, নাসির উদ্দিন মেম্বার,মনির হোসেন শাহিন মুন্সী, মোতাহার হোসেন মেম্বার, দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ রশিদ, ডিএসসিসি ৬৪,৬৫,৬৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকি, আব্দুল্লাহ আল মামুন মেহেদী হাসান,জালাল উদ্দিন জালু,মাহবুব আলম ফয়সাল, আবু হানিফ মেম্বার, ওমর ফারুক। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আলী জিন্নাহ, মনিরুল ইসলাম খান, বাবুল, কৃষ্ণ, বাকী বিল্লাহ, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আলী, আল রায়হান। এছাড়াও এতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি