দেড় বছর পরে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা
প্রায় দেড় বছর পর বাংলাদেশিরা ওমরা পালনের সুযোগ পাচ্ছেন। দুই ডোজ টিকা নেয়ার শর্তে ১০ আগস্ট থেকে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। কত সংখ্যক মুসল্লি প্রতিদিন ওমরাহ পালনের সুযোগ পাবেন তাও জানিয়েছে সৌদি।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন ২০ হাজারের বেশি মুসল্লি ওমরা পালন করতে পারবেন। তবে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৩টি দেশের নাগরিক আপাতত ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরা পালনের সুযোগ। সম্প্রতি আরবি নতুন বছরের প্রথম তারিখ থেকে ওমরা পালনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান এবং লেবাননের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এসব দেশের নাগরিকরা আপাতত ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না।
জামান / জামান
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত
সাপ্তাহিক নফল রোজার প্রাপ্তি
১৬ বছর বয়সেই যেভাবে চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হয়ে ওঠেন ইবনে সিনা
মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব সচল থাকে
দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন: কাবার ইমাম