ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলা, নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২৩ দুপুর ১১:১৮

চীনে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১০ জুলাই) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন বলে পুলিশ বিবিসিকে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা ২৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে এবং হামলার কারণ অনুসন্ধান করছে।

অবশ্য হামলায় হতাহতদের সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করেনি পুলিশ। তবে এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। আর সকাল ৮টায় ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামের শেষাংশ উ বলেও জানানো হয়েছে।

স্থানীয় নগর সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী।

বিবিসি বলছে, চীনে হিংসাত্মক ও সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলগুলোতে হামলার ঘটনাও রয়েছে।

এর আগে গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে এবং ছয়জনকে আহত করে। তারও আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের বেইলিউ শহরে গণ ছুরিকাঘাতে দুই শিশু মারা যায় এবং ১৬ জন আহত হয়।

এছাড়া ২০১৮ সালের অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের একটি কিন্ডারগার্টেনে ছুরির হামলায় ১৪ জন শিশু আহত হয়েছিল।

এমএসএম / এমএসএম

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট