হোটেলের কাজ চলার সময় খোঁজ মিলল কবরস্থানের
আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন একটি হোটেল তৈরির কাজ চলার সময়ে খোঁজ মিলেছে হাজার বছরের পুরনো একটি কবরস্থানের। এমনকি সেখানে পাওয়া গেছে ১০০টি কঙ্কালের অংশও। এর মধ্যে দুইটি একাদশ শতকের প্রথম দিকের বলেই মনে করা হচ্ছে।
পুরাতাত্ত্বিকরা ধারণা করেছেন এ কঙ্কালের অংশগুলো মিডল এজের। মিডিয়েভাল ইউরোপে ৫ থেকে ১৫ শতকের সময়কালের মধ্যে এ কবরস্থানটি তৈরি হয়েছিল।
বিবিসির সূত্র অনুযায়ী, ওই এলাকা দ্বাদশ শতকে সেন্ট মেরিস অ্যাবির অংশ ছিল। ডাবলিনের অ্যাবি স্ট্রিট ও ক্যাপেল স্ট্রিটের সংযোগস্থলে রয়েছে এ সেন্ট মেরিস অ্যাবি।
এদিকে, কবরস্থানটির কার্বন ডেটিং করে বেশ কিছু তথ্য উঠেছে এসেছে। এটি সেন্ট মেরিস অ্যাবি তৈরি হওয়ার আগের। সেই সময়ে ওই এলাকায় খ্রিস্টান জনবসতি ছিল। তাদেরই কবরস্থান এটি। এছাড়া এখানে এর পাশাপাশি ডাচ বিলিস স্থাপত্যের অংশও মিলেছে। কবরস্থানে পাওয়া কঙ্কালের অংশগুলো ইংল্যান্ডের ন্যাশনাল মনুমেন্ট সার্ভিসেসে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী