সদরপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
সদরপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসা পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষর্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এ ব্যবহৃত ২য় ধাপের ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা দরবার হলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোঃ আহমেদ জামসেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ দেলোয়ার জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফ্ফার মিয়া। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এ ব্যবহৃত ট্যাব ২য় ধাপে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১৪ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’