আদরের শিশু ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা, স্বজনদের আহাজারি
টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টাপর ইসমাইল হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসমাইল হোসেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গ্রামের জরিপ শেখের ছেলে।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৬ টায় উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইসমাইল গোবিন্দাসী তানিয়া খাতুন নুরানীয়া মাদরাসার নার্সারি শ্রেণীর ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫ টার দিকে নিখোঁজ হন ইসমাইল। এরপর মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধ্যান মেলেনি। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
১৫-১৬ বছর আগে ইসমাইলের বড় ভাই পানিতে ডুবে মারা যায়। একইভাবে এ শিশুটিকেও হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। ছেলের মরদেহ দেখে অঝোরে কাঁদছেন। স্বজন ও পরিবারের লোকজনরাও করছে আহাজারি। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সোমবার বিকালে বাড়ি থেকে নিখোঁজ হন শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সকাল ৬ টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থার দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায় ও শিশুটি পানিতে ডুবে মারা যায়। তবে কেউ না দেখায় সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যায়। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
তানোরে চটের বস্তা নিয়ে বিপাকে আলু চাষিরা:প্রশাসনের সুদৃষ্টি কামনা
মেহেরপুরে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জের তিন অদম্য নারী পেলেন পুরস্কার, সংগ্রাম-সাহস আর সাফল্যের অনন্য দৃষ্টান্ত
বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও
ছড়িয়ে পড়ছে হাম, রামেক হাসপাতালে ১২ শিশুর মৃত্যুতে উদ্বেগ
তানোরে আলু উত্তোলনের পর ধান রোপনে ব্যস্ত কৃষক কৃষাণীরা
সাতকানিয়া-প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতন, নেপথ্যে এনসিপি নেতা
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে হিলফুল যুবসংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত-২, আহত-৬
নড়াইলে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ
বোয়ালমারীতে ৪ মাসেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী তানিয়া,পরিবারে হতাশার কালো মেঘ
ঝিনাইদহে এম. এ. কালাম ফিলিং স্টেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ