ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা সৌদির


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ১০:৫৫

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে। সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকদের মঙ্গলবার (১১ জুলাই) থেকে ওমরাহর অনুমতিপত্র দেওয়া শুরু করেছে দেশটির মন্ত্রণালয়।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।

ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। এছাড়া এটি সৌদি ভিশন ২০২৩ এরও অংশ।

ওমরাহপ্রত্যাশী ও পর্যটকরা যেন সহজেই নির্দিষ্টকৃত ওমরাহর অনুমতি পেতে পারেন; সে উদ্দেশ্যে নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে।

তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সঙ্গে নুসুক অ্যাপ একীভূত করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য— অনুমতিপত্র চাওয়া আবেদনকারীদের স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ করেছে।

এছাড়া সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের বাইরের নাগরিকদেরও ওমরাহর জন্য স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সবকিছু সহজীকরণের জন্য ওমরাহর ই-ভিসা চালু করেছে দেশটির সরকার।

এদিকে এ বছর গত ২৮ জুন পবিত্র হজ পালিত হয়। হজের আয়োজন নির্বিঘ্নে করতে হজের আগে ও পরে নির্দিষ্ট কিছুদিন ওমরাহ বন্ধ রাখা হয়েছিল।

সূত্র: আল আরাবিয়া

এমএসএম / এমএসএম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে