ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বড় জয়


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ১১:৪১

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা আরও একবার প্রতিফলিত হয়েছে। গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের সবগুলোতেই বড় জয় পেয়েছে মমতা ব্যানার্জির দল। এ ছাড়া রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি অনেকটা পেছনে থেকে দ্বিতীয় স্থান পেয়েছে। কিছু ফলাফল এখনও ঘোষণার অপেক্ষায় আছে।

এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৪১ হাজার ৭৭৬টি, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ৪ হাজার ৯৩৮টি এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টিতে জয় পেয়েছে।

অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি গ্রাম পঞ্চায়েতে ৯ হাজার ১২৯টি, পঞ্চায়েত সমিতির ৫১১টি এবং জেলা পরিষদের ১৫টি আসনে জয় পেয়েছে।

এক ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গ্রাম বাংলায় তৃণমূলের জয়জয়কার। তৃণমূলের প্রতি জনগণের ভালোবাসা, আবেগ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই রাজ্যের জনগণের হৃদয়ে শুধু তৃণমূল, এ নির্বাচন তা প্রমাণ করেছে।

অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ‘ভোটের ফলাফল ডাকাতির’ অভিযোগ করেছে বিজেপি। দলটির দাবি, ভোট গণনা কেন্দ্রে তাদের এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এ নির্বাচনে গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের ৭৪ হাজারেরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়।

এবারের পঞ্চায়েত নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতা হয়েছে। শুধুমাত্র ভোটের দিনই অন্তত ১৫ জন নিহত হন। এর আগে নির্বাচনের তারিখ ঘোষণার দিন থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত আরও প্রায় ২০ জনের প্রাণহানি হয়েছে।

এমএসএম / এমএসএম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে