জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ
খাসজমি লিজের প্রলোভন দেখিয়ে জলবায়ু উদ্বাস্তু নদী ভাঙা ভূমিহীনদের প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন চন্দ্র নগরের এরশাদ নগর এলকায় জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে বিভিন্ন অযুহাতে এসব টাকা হাতিয়ে নেয় চক্রটি। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।
১১ জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে এরশাদ নগর, চন্দ্র নগর, বায়েজিদ বোস্তামি থানার দুই শতাধিক ভুক্তভোগী উদ্বাস্তু পরিবার লিখিত অভিযোগ দিয়েছেন। এরআগে তারা চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারানো বেশকিছু পরিবার চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার এরশাদ নগর এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করে আসছে। জায়গাটি মুজিব নগর গড়া হবে উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর লিজের জন্য আবেদনের একটা কপি দেখিয়ে প্রতি পরিবার থেকে হাতিয়ে নিয়েছে ৩ থেকে ৫ লাখ টাকা। আর এই কাজের নেতৃত্বে রয়েছে শেখ রফিকুল আলমসহ একটি চক্র।
ভুক্তভোগীরা পরবর্তীতে জানতে পারে, জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে নেওয়া এসব টাকার সঙ্গে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের কোন কর্মকর্তার সম্পৃক্ততা নেই। তাদের থেকে হাতিয়ে নেওয়া টাকা ফেরত চাইলে তাদেরকে মারধর, মিথ্যা মামলা ও বিভিন্ন হয়রানি করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা অভিযোগে আরও উল্লেখ করেন, রফিকের নামে নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। রফিক নিজেকে কোথাও রাজনৈতিক বড় বড় নেতাদের বন্ধুবান্ধব পরিচয় দেয়, আবার কোথাও কোথাও কোর্টের মুন্সি পরিচয়ে এসব অপকর্ম চালিয়ে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলকাবাসী। এছাড়া এসব কর্মকান্ডের বিষয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে এবং বিভিন্ন হয়রানি করা হচ্ছে। চক্রটিকে আইনের আওতায় এনে ভূমিহীনদের কষ্টার্জিত টাকাগুলো উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারগুলো।
অভিযোগের বিষয়ে শেখ রফিকুল আলম বলেন, আমার প্রচেষ্টায় ২ দশমিক ১০ একর জায়গা সরকার থেকে নদী ভাঙনের কবলে পড়ে নগরে আসা মানুষজন বরাদ্ধ পেয়েছেন। আরও ৬ দশমিক ৯০ একর প্রক্রিয়াধীন আছে। ভুক্তভোগীদের কাছ থেকে চাঁদা নিয়েছে মুলত পেটকাটা বাবর (র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত) আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কোনো টাকা নিইনি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন