টঙ্গী থেকে ছিনতাই কারী গ্রেফতার, র্যাব-১ এর প্রেস ব্রিফিং
গাজীপুর মহানগর টঙ্গী এলাকা থেকে ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১। (বুধবার,১২ই জুলাই) দুপুর ১২.৩০ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ সাংবাদিকদের জানান, অদ্য ১২ জুলাই ২০২৩ ইং তারিখ আনুমানিক সকাল ০৯.৩০ মিনিটে জিএমপি, টঙ্গী পূর্ব থানাধীন বীজ পট্টি এলাকায় ০১ জন ছিনতাইকারী ভিকটিম মোঃ রিপন হোসেন জয় (২০) এর বাম হাতে ক্ষুর দ্বারা পোঁচ দিয়ে তার মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়। ঐ এলাকায় র্যাব-১ এর একটি আভিযানিক দল পূর্ব থেকেই মাদক বিরোধী অভিযানে অবস্থান করছিল ।
তাৎক্ষণিক আভিযানিক দলটি তার পিছু ধাওয়া করে উক্ত স্থান হতে ছিনতাইকারী মোঃ মারুফ (২৫), পিতা- মোঃ খলিল @ কানা খলিল, জেলা-কুমিল্লা'কে ভিকটিমের ছিনতাইকৃত মোবাইল ফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১ টি ক্ষুরসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় ছিনতাইচক্রের সাথে জড়িত মর্মে স্বীকার করে। উল্লেখ্য, উক্ত স্থান হতে ভিকটিমকে উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও ইতিপূর্বে বেশকিছু মোবাইল ছিনতাই কারী সহ বাংলা মদ চোরা চালানকারীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কর্নেল মোসতাক আহমেদ আরও বলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
১৬ র্যাব-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় যেসব স্থানে ছিনতাই বেশি হয় সেসব এলাকা চিহ্নিত করে র্যাবের টহল জোরদার করা হয়েছে। ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন