মদনে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবক গ্রেপ্তার
নেত্রকোনার মদন উপজেলার মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে ভ্রাম্যমান মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি সহকারী (কমিশনার) শাহনুর রহমান তাকে ১৫ দিনের জেল দিয়ে থানায় প্রেরণ করেন।
গ্রেফতারকৃত যুবক তরিকুল ইসলাম জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া দাইবাড়ি গ্রামের একদিল মিয়ার ছেলে। জাহাঙ্গীরপুর শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মদন থানা পুলিশ সূত্র সূত্রে জানা যায়, (১২ জুলাই) রোজ বুধবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি সহকারী (কমিশনার) শাহনুর রহমান তাকে ১৫ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমেদ তিনি এ প্রতিনিধিকে বলেন, বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী দুপুরের (টিফিনের) সময় বাসায় ,যাওয়ার পথে তাকে ইভটিজিং করে,ও বাসা থেকে আসার পথেও রাস্তায় তাকে ইভটিজিং করে। পরবর্তীতে এ ঘটনা মদন থানায় পুলিশকে অবগত করা হলে ,ভূমি সহকারী (কমিশনার) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর রহমান স্যার তাকে ১৫ দিনের জেল দিয়ে থানায় প্রেরণ করেন।
স্কুলছাত্রী ইভটিজিং করার অপরাধে বখাটে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড আদেশ প্রদান করেন ।এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মদন উপজেলা ভূমি সহকারী কমিশনার শাহনুর রহমান।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied