কিশোরীর ‘আপত্তিকর’ ছবি নেওয়া বিবিসির উপস্থাপকের নাম প্রকাশ
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে গত পরশুদিন অভিযোগ ওঠে, অর্থের বিনিময়ে ১৭ বছর বয়সী এক কিশোরীর আপত্তিকর ছবি নিয়েছেন তিনি। বিবিসির কোন কর্মী এমন কাজ করলেন? এ নিয়ে দুইদিন ধরে দেশটিতে ব্যাপক আলোচনা চলছিল।
এরমধ্যে জানা গেল, অভিযুক্ত ওই উপস্থাপকের নাম হু এডওয়ার্ডস। তার স্ত্রীই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তবে নিজের স্বামীর পক্ষে সাফাই গেয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে হু ‘মানসিক সমস্যা’ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি যখন সুস্থ হবেন তখন ব্যক্তিগতভাবে ‘অভিযোগের’ জবাব দেবেন।
এ ব্যাপারে বিবৃতিতে হু এডওয়ার্ডসের স্ত্রী ভিকি ফ্লিন্ড বলেছেন, ‘বিবিসির উপস্থাপক নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে— আমি আমার স্বামী হু এডওয়ার্ডসের পক্ষ থেকে এ বিবৃতিটি দিচ্ছি। গত পাঁচদিন আমাদের পরিবারের জন্য খুবই কঠিন সময় ছিল। আমি বিবৃতিটি দিচ্ছি তার মানসিক স্বাস্থ্য ও আমাদের সন্তানদের সুরক্ষার বিষয়টি চিন্তা করে।’
তিনি বিবৃতিতে আরও বলেছেন, ‘হু গুরুতর মানসিক সমস্যায় ভুগছে। এটির প্রমাণ আছে। অত্যাধিক মানসিক অবসাদের জন্য কয়েক বছর ধরে সে চিকিৎসা নিচ্ছে।’
‘গত কয়েকদিনের ঘটনা তার মানসিক অবসাদ আরও বাড়িয়ে দিয়েছে এবং নতুন করে এতে ভুগছে। সে এখন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছে; আরও কয়েকদিন এখানে থাকতে হতে পারে।’
এদিকে এই বিবৃতি প্রকাশের আগে দেশটির মেট্রোপলিটন পুলিশ জানায়, তাদের গোয়েন্দারা এ ঘটনা সম্পর্কে তদন্ত করে জানতে পেরেছেন, এতে অপরাধ সংঘটিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সেই সম্মতির মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করা যায়। তবে অর্থের প্রলোভনের মাধ্যমে কোনো কিছু করা অবৈধ ও বেআইনি।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান বিবিসির উপস্থাপকের এমন কান্ডের খবর প্রথম প্রকাশ করে।
সূত্র: বিবিসি
এমএসএম / এমএসএম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী