বেইজিংয়ে চীনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
চতুর্দশ চীন-মার্কিন শিল্প ও বাণিজ্য সংলাপে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিরা ১১ জুলাই বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে দেখা করেন।
সাক্ষাতে হান চেং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কগুলোর একটি। দু’দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করার চাবিকাঠি হলো, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও জয় জয় নীতি বাস্তবায়ন করা।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতায় ভরপুর। পারস্পরিক সুবিধার জন্য সুস্থ প্রতিযোগিতা করতে হবে, জিরোসাম গেইম খেলা চলবে না। চীন দৃঢ়ভাবে সংস্কার ও উন্মক্তকরণ প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোকে চীনের বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত করবে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় মার্কিন প্রতিনিধিরা বলেন, দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ। মার্কিন প্রতিষ্ঠানগুলো চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় এবং সক্রিয়ভাবে মার্কিন-চীন সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
Link Copied