ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার এক


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৪-৭-২০২৩ রাত ৮:৫২
গাজীপুর মহানগরের গাছা থানাধীন জাঝর এলাকা থেকে  ০১ জন সাজাপ্রাপ্ত (০৫ বছরের নিম্নে) পলাতক আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ জুলাই ২০২৩ ইং তারিখ আনুমানিক ১৩.১৫ মিনিটে  র‌্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিআর মামলা নং-১৬৮/২০,দায়রা নং-১৮১৮/২১, ধারাঃ এন আই এ্যাক্ট ১৩৮ এ ০২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা এর সাজাপ্রাপ্ত (৫ বছরের) পলাতক আসামী ডিএমপি জিএমপি, গাজীপুর গাছা থানাধীন জাঝর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত (৫ বছরের) পলাতক আসামী মোঃ মাহমুদুল হাসান ঢালী (৩০), পিতা-মোঃ আমজাদ হোসেন ঢালী, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীর নিকট হতে ০২ টি মোবাইল ফোন, ০১ টি হাতঘড়ি এবং নগদ ১৬,২০০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার