রায়গঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৬'শ কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ঘুড়কা ইউনিয়নের প্রায় ৬'শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল উন্নত মানের আমন(ব্রী-ধান ৭১,৭৫,৮৭,বিনা ১৬,১৭,হাইব্রিড-১০৩১০৬) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।শনিবার (১৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে এগ্রোবেইজড সোসিও ইকোনোমিকাল ডেভেলপমেন্ট সার্ভিসেস(এ্যাসেডস) এর আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি ও রায়গঞ্জ-তাড়াশ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ সাকাওয়াত হোসেন সুইট এসব বীজ বিতরণ করেন।
বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষিবিদ সাকাওয়াত হোসেন সুইট তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ’৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। এতে এটাই প্রমাণ হয়, আওয়ামী লীগ সরকার জনদরদি সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী, ঘুড়কা ইউপি সদস্য জুয়েল রানা জুয়েল,নুরনবী সরকার,শহিদুল ইসলাম,ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার,নলকা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম,নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ ডা: আব্দুর রাজ্জাকসহ রাজনৈতিক নেতারা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied