ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাহুবলের স্নানঘাট গ্রামজুড়ে বাঁশের সাঁকোই ভরসা


আজিজু্ল হক সানু,বাহুবল photo আজিজু্ল হক সানু,বাহুবল
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৪:৩৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্মানঘাট ইউনিয়নের স্মানঘাট গ্রামের একতৃতীয়াংশ গ্রামজুড়ে বাঁশের সাঁকো। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য সাঁকোই তাদের ভরসা। গ্রামটিতে ছোট-বড় প্রায় ২০টির মতো বাঁশের সাঁকো রয়েছে। বর্ষা মৌসুমে দুই গ্রামের প্রায় ২ হাজার মানুষের কষ্ট বেড়ে যায়। বর্ষার এই সময় তাদের যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। বড় সাঁকো পার হতে গেলে বয়স্ক ও শিশুরা হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়রা জানান, অনেক জায়গায় সরকারি রাস্তা ডুবে গেছে। তবে এই রাস্তাগুলো ৪ থেকে ৫ ফিট উঁচু করে দিলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তবে বর্ষা মৌসুম ছাড়াও এ রাস্তাগুলো বৃষ্টিতে পিচ্ছিল হয়ে থাকে। এমন অবস্থায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিতেও দুর্ভোগের শেষ নেই। তাই স্থানীয়দের দাবি পানি চলে গেলে রাস্তাগুলো উঁচু করে দিলে বর্ষা মৌসুমে বাড়ি-ঘর থেকে বের হতে আর ভোগান্তি পোহাতে হবে না। ওই গ্রামের সওয়াব উল্লাহ বলেন, বাড়ি থেকে বের হলেই বাঁশের সাঁকোর প্রয়োজন হয়। সাঁকো দিয়ে কোন ভারি কিছু নেয়া যাচ্ছে না। রাস্তাটা প্রায় তিন হাত উঁচু করে দিলে চলাচলে সুবিধা হবে।  গ্রামের প্রায় ২ হাজার লোকের এসব সাঁকো ব্যবহার করতে হচ্ছে। আবার বর্ষা চলে গেলে বৃষ্টিতে রাস্তা কাদায় ভরে যায়। একই গ্রামের সুমন মিয়া বলেন, সাঁকো থেকে অনেকেই পড়ে যায়। একজন গেলে আরেকজন যেতে পারে না। স্থানীয়ভাবে এ সাঁকোগুলো তৈরি করা হয়েছে। প্রায় ২০টির মতো সাঁকো রয়েছে গ্রামে। এ ছাড়া ছোট ও বয়স্ক মানুষের সাঁকো দিয়ে চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে কষ্টের শেষ নেই। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা