ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গোবিন্দগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৪:৪৫

”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৩২-গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় পার্টির এমপি মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট জাহাঙ্গীর হেসোন জুয়েল এর আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এখেলায় উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ ১৮টি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যই কাটাবাড়ী,নাকাই ও হরিরামপুর ইউনিয়নের প্রীতি ফুটবল ম্যাচ শেষ হয়েছে। ফুটবল ম্যাচ টির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন  শাখাহার জাতীয় পার্টির সভাপতি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জুয়েল। তিনি বর্তমান প্রজন্মের তরুন যুবসমাজকে মাদকের প্রতি আসক্ত না হয়ে  ক্রীড়ার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান এবং খেলাধুলার প্রতি সকল যুব সমাজকে আগ্রহী হওয়ার জন্য বলেন। হরিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম তালুকদার জাতীয় পার্টি সভাপতি দরবস্ত ইউনিয়ন। আহাসানুল হক রুবেল সাধারণ সম্পাদক দরবস্ত ইউনিয়ন,আলম মন্ডল সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ন জাতীয় পার্টি। রুহুল আমিন  যুগ্ন- আহবায়ক জাতীয় যুব সংহতি,গাইবান্ধা জেলা শাখা। সাবলু মিয়া প্রধান সাবেক যুগ্ন-আহবায়ক জাতীয় যুব সংহতি গোবিন্দগঞ্জ, উপজেলা। উক্ত খেলায় হরিরামপুর স্পটিং ক্লাব ও হরিপুর ফুটবল একাদশ অংশ গ্রহন করেন।এ খেলা দেখতে মাঠের দু-পাশে দর্শকদের উপস্থিতি ছিল দেখার মতো। খেলা শেষে বিজয়ী দল এবং রানাস্ আপ দলের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথী জাহাঙ্গীর হোসেন জুয়েল।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত