মদনে স্ত্রীর দাবিতে প্রেমিকের বাড়িতে ৩দিন ধরে অনশন
স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৩দিন ধরে অনশন পালন করছেন প্রেমিকা(১৯)। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী মাইজপাড়া গ্রাম।জানা যায়, বাঁশরী মাঝপাড়া গ্রামের ইঞ্জিল মিয়ার ছেলে আশিকুজ্জামান (২৫) এর সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে তামান্না আক্তার (১৯) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুজনের মধ্যে।
বিষয়টি জানাজানি হওয়ার পর দুই পরিবারের অভিভাবক মিলে বিবাহের কথা বার্তা ধার্য করে রাখেন তাদের দুজনের।(১৫ জুলাই) রোজ শনিবার এ ঘটনায় সরজমিনে গেলে ,অনশনে থাকা ওই যুবতী নারী জানায়, তিন বছরে ধরে আমাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।দুজনের প্রেমের সম্পর্কের বিষয়টি দুই পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হওয়ার পর। দুই পরিবার মিলে বিবাহের কথা বার্তা ধার্য করে রাখেন। বিবাহ ঠিক হওয়ার পর থেকেই আশিকুজ্জামান আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।
এখন আশিকুজ্জামানের পরিবার অন্য জায়গায় বিবাহর কথা বার্তা ঠিক করেছে শুনে আমি তাদের বাড়িতে এসে উঠেছি।আশিকুজ্জামান আমাকে বাড়িতে দেখে পালিয়ে যায়, এবং তার মা, আমাকে ঘর থেকে জোরপূর্বক বের করে দিয়ে দরজার তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। আশিকুজ্জামান আমার মান ইজ্জত ধ্বংস করছে, এখন যদি সে আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয়, আমাকে বিবাহ না করে, তবে আমার বেঁচে থাকার কোন লাভ নাই। আমি যে কোন সময় আত্মহত্যা করব আশিকুজ্জামান এর জন্য।
এ বিষয়ে মোবাইল ফোনে আশিকুজ্জামানের সাথে কথা হলে সে এ প্রতিনিধিকে জানায়, পারিবারিক ভাবে গত দুই বছর পূর্বে বিবাহের কথা বার্তা হয়েছিল,এখন আমার পরিবারের পছন্দ হয় না।জোরপূর্বক বিভিন্ন জায়গা নিয়ে একাধিকবার ধর্ষণের বিষয়ে জানতে চাইলে, আশিকুজ্জামান বলেন, সে আমার সম্পর্কে খালাতো বোন হয়, তাই বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি।এক সাথে ছবি উঠিয়েছি, কিন্তু জোরপূর্বক তাকে ধর্ষণ করিনি।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি অবগত হয়েছি। কিন্তু ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান