গোপালপুরে ফল উৎসবে ফল গাছের চারা উপহার পেলেন শিশু শিক্ষার্থীরা
টাঙ্গাইলের গোপালপুরে ফল উৎসবে গ্রীষ্মকালীন দেশীয় ২০ প্রজাতের ফলের সঙ্গে পরিচয় হয়েছে শিশু শিক্ষার্থীরা। একইসঙ্গে বিভিন্ন প্রজাতের ফলজ গাছের চারা উপহার পেয়েছেন। সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা পরিষদ স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে।
ফল উৎসবে দেশি-বিদেশি ফলের বাংলা ও ইংরেজি নাম এবং ফলের পুষ্টিগুণ বৈশিষ্ট্য সম্পর্কে শিশু শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন অতিথি ও শিক্ষকরা। এমন আয়োজনে শিশু শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত প্রকাশ করে।
ফল উৎসবে অংশ নেয়া শিক্ষার্থী মোমিন বলেন, এবারই প্রথম একসঙ্গে অজানা বিভিন্ন ফলের সম্পর্কে জানতে পারলাম। আমাদের অনেক ভাল লাগছে। অনুষ্ঠানে একটি করে ফলের চারা গাছ উপহার পেয়েছি।
ফারিহা খাতুন বলেন, ফল উৎসবে অপরিচিত অনেক ফলের নাম জানলাম। এর আগে কোনদিন দেখিওনি, খাইওনি......আজ দেখেওছি, খেয়েওছি। একেকটার স্বাদ একেক রকম, তবে ভালো লেগেছে।
স্কুলসূত্রে জানা যায়, ওই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, চালতা, কামরাঙা, জামরুল করমচা, বেল, আতাফল, জলপাই, বড়ই, আনারস, পেয়ারা, পেঁপে, তাল সহ ২০ প্রজাতের দেশীয় ফল স্থান পায়।
গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কুলের সভাপতি আসফিয়া সিরাত।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এখলাছ মিয়া, শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied