ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলার গ্রাম থেকে বিশাল অজগর উদ্ধার


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৭-৭-২০২৩ বিকাল ৫:৫৭
বাগেরহাটের শরণখোলার মধ্য সোনাতলা গ্রাম থেকে বিশাল এক অজগর উদ্ধার হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা (ভিটিআরটি) জেলে রফিকুল হাওলাদারের বাড়ির মুরগির খোপ থেকে উদ্ধার করেন অজগরটি। ১৫ফুট লম্বা এবং প্রায় ৩০ কেজি ওজনের অজগরটি দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 
ভিটিআরটি দলনেতা মো. খলিল হাওলাদার জানান, সকালে মুরগী ছাড়াতে যান রফিকুল হাওলাদারের স্ত্রী শাহনাজ বেগম। খোপ খুলতে গিয়ে ভেতরে অজগর দেখে ভয়ে চিৎকার দিয়ে সরে যান। বিষয়টি গৃহকর্তা রফিকুল ফোন করে জানালে বেলা ১১টার দিকে গিয়ে ওই বাড়ির মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে ওয়াইল্ড টিমের মাঠ সমন্বয়কারী আলম হাওলাদারের কাছে হস্তান্তর করা হয় অজগরটি। 
ওয়াইল্ড টিমের মাঠ সমন্বয়কারী মো. আলম হাওলাদার জানান, ভিটিআরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে তার হাতে তুলে দেন। পরে সাপটি শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। অজগরটি রাতের কোনো এক সময় মুরগির খোপে ঢুকে সাতটি মুরগী খেয়ে খোপেই অবস্থার করছিল।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে অফিসে নিয়ে আসেন। দুপুরে সেটি বনে ছেড়ে দেওয়া হয়েছে। ১৫ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৩০ কেজি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত