বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
মানিকগঞ্জর পৌরসভার বেউথা এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করেছে এক তরুণী (১৯)।
সোমবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় ওই তরুণী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তরুণী ও প্রেমিক রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেটে বিউটি পার্লারে কাজ শিখতে যাওয়ার সময় রাকিবের সাথে পরিচয় হয় ওই তরুনীর। পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। গত তিন বছর ধরে প্রেমিক রাকিবুল ইসলাম বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় ওই তরুণীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। ওই তরুণীর ভাড়া বাসায়ও স্বামী পরিচয়ে দীর্ঘদিন যাতায়াত ছিল রাকিবের।
ভুক্তভোগী তরুণী বলেন, বিয়ের আশ্বাসে রাকিব দীর্ঘ দিন ধরে আমার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলেছে। আমরা স্বামী-স্ত্রীর মত থেকেছি। আমার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার যাওয়ার আর কোন জায়গা নেই। কিন্ত হঠাৎ করে রাকিব আমাদের প্রেমের সম্পর্ক অস্বীকার করে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তাই বাধ্য হয়ে রাকিবের বাড়িতে এসেছি। এখন রাকিব যদি আমাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোন উপায় থাকবে না।
প্রেমিক রাকিব বলেন, পৌর মাকের্টের একটি বিউটি পার্লার থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় তিন বছর সম্পর্ক ছিল ওর সাথে। ওর ইচ্ছেতেই বিভিন্ন সময় শারিরীক সম্পর্ক হয়েছে। পরে জানতে পেরেছি বিভিন্ন ছেলের সাথে ওর সম্পর্ক রয়েছে। তাই ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, দুজনকেই পুলিশ হেফাজতে আনা হয়েছে। অনশনরত অবস্থায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন সভাপতি-এ্যাড. সোলায়মান বিশু সম্পাদক আব্দুল ওয়াহেদ
ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত
কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ
নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ
দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড
পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ
কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড
২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার
মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক
যশোর দশমহাবিদ্যা মন্দিরে ইসকনের একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ: নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল করিমকে প্রত্যাহার
Link Copied