বারি’তে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন
দেশব্যাপী ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধের অংশ হিসেবে সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রাঙ্গণে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (উদ্যানতত্ত্ব) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা কেন্দ্র, গোপালগঞ্জ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান এবং খামার বিভাগ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত। এছাড়াও বারি’র সকলস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন পরবর্তী বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া এডিস মশাবাহিত একটি রোগ। এডিস মশার জন্ম হয় জমে থাকা পানিতে। মাঠ বা ভবনে জমে থাকা পানি প্রতি তিন দিন অন্তর সরিয়ে ফেলতে হবে। বাড়ির বা অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টব নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট প্লেসসহ মানুষ থাকে এমন জায়গার আশ পাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে সবাইকে পরিত্রাণ দিতে পারে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied