চাঁদপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান
চাঁদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাছে ১০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন কুমিল্লা সেনানিবাসের প্রধান ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন।
এ সময় তিনি বলেন, আমাদের উদ্দেশ্য কিন্তু সাধারণ মানুষকে মারা বা লাঠিচার্জ করা নয়। আমাদের কাজই হচ্ছে মানুষকে সচেতন করা। আমাদের কাজ বেসামরিক প্রশাসনকে সহায়তা করা। আপনারা কী চান আমাদের বলবেন। আমরা প্রজাতন্ত্রের সেবক। বৃহত্তর স্বার্থে প্রশাসন যা চাইবে আমরা তা-ই করব। এখন যে করেই হোক জনগণকে বোঝাতে হবে। জরিমানা দিয়ে বাঙালিকে বোঝানো যাবে না। তাই অতিমারী এই করোনার বিস্তারেও বাংলাদেশ সেনাবাহিনী অসুস্থ-পীড়িত এবং কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।অতীতের মতো এখনো বাংলাদেশ সেনাবাহিনী তাদের জীবনবাজি রেখে মাঠে কাজ করছে।
এ সময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর, কর্নেল ইমরু আল কায়েস, লে. কর্নেল খায়রুল ইসলাম, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ উর্ধ্বতন সেনা ও বেসামরিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রমণ রোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেন মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন। এ সময় চাঁদপুরে করোনা বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে তা উপস্থাপন করা হয়। একই সঙ্গে চাঁদপুরে করোনার বিস্তার রোধে বাংলাদেশ সেনাবাহিনীর অব্যাহত সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
এতে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ সুপার, র্যাব কমান্ডার, কোস্টগার্ড স্টেশন কমান্ডার, আনসারের জেলা কমান্ড্যান্ট, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান