ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নতুন গিলাফে মোড়ানো হলো কাবা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ১২:২০

আরবি নতুন বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফ। জটিল আয়োজনের মাধ্যমে নতুন গিলাফে মোড়ানো হয় কাবা।

সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, বুধবার (১৯ জুলাই) দশ ধাপে ‘পুরাতন গিলাফ’ পরিবর্তন করা হয়। পুরাতনটি সরিয়ে হাতে তৈরি নতুন গিলাফটি কাবায় লাগাতে অংশ নেয় ১৩০ জনের একটি দল। এতে ছিলেন প্রযুক্তিবিদ ও গিলাফটির নির্মাতারা।কাবায় যে নতুন গিলাফটি লাগানো হয়েছে সেটি কাঁচা সিল্ক, ১২০ কেজি সোনার তার ও ১০০ কেজি রুপার তার দিয়ে তৈরি করা হয়েছে।পুরো বছরজুড়ে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনে খুবই সতর্কতার সঙ্গে কাবার গিলাফটি তৈরি করা হয়।

সিল্ক দিয়ে তৈরি গিলাফের কালো অংশটিতে সোনার তার দিয়ে পবিত্র কোরআন শরীফের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে।কাবার গিলাফ পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষভাবে তদারকি করেছে একটি বিশেষ দল। গিলাফটি মোট ৫৬টি টুকরায় তৈরি করা হয়েছে। আর এগুলো একেকটি তৈরি করতে সময় লেগেছে ৬০ থেকে ১২০ দিন।

সূত্র: আল আরাবিয়া

এমএসএম / এমএসএম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে