ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীতে সাংবাদিকদের কর্মবিরতি


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ২:২৫
ফেনীতে বিএনপির পদযাত্রা ও  আওয়ামীলীগের শান্তি সমাবেশকে ঘিরে পুলিশ, বিএনপি ও আ'লীগের ত্রিমুখী সংঘর্ষে গণমাধ্যমকর্মীদের উপর হামলা ও ফেনী প্রেসক্লাব  ভাংচুরের প্রতিবাদে কর্মবিরতি করছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা। বুধবার (১৯জুলাই) দুপুর ১২টার দিকে কর্মবিরতি শুরু করেন সাংবাদিকরা। দুই ঘন্টাব্যাপী চলে এই কর্মবিরতি। 
 
প্রবীণ সাংবাদিক ডিবিসি টিভির ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়ায়র পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন,  দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বাসসের ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী,  ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, স্বদেশ পত্রের সম্পাদক এন এন জীবন, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান,দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক আমার সংবাদের ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলী, সাপ্তাহিক ফেনীর সমাচার সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি আলী হায়দার মালিক, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলন, জিটিভি ও বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম,  বাংলাদেশ টুডে প্রতিনিধি কামাল উদ্দিন ভূঞাঁ, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ভারপ্রাপ্ত সম্পাদক সিদ্দিক আল মামুন, 
নিউজে দৈনিক ডিজিটাল সময়ের সহযোগী সম্পাদক ও ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিনের,সময় টিভির ক্যামরাপার্সন মীর হোসেন রাসেলসহ জেলায় কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকরা। 
 
সাংবাদিকরা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের তীর্থভূমি। সাংবাদিকদের জন্য পবিত্র যায়গা। এই ভবনে হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলা। সাংবাদিকরা বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট গেছে কারা হামলা করেছে। আমরা হামলাকারীদের গ্রেফতার দাবী করছি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ