উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেনঃ শফী আহমেদ
নেত্রকোনা-৪ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক তুখোড় ছাত্রনেতা শফী আহমেদ।বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শফী আহমেদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন বাংগালী, খালিয়াজুরীর আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান মল্লিক, মদন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, খালিয়াজুরী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মো: শহিদুল ইসলাম ভূইয়া, খালিয়াজুরী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেস্বর দেবনাথ রাজু, সাংগঠনিক সম্পাদক রুপায়েত হোসেন, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, নেত্রকোনা সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, নেত্রকোনা পৌর ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশীদ টিপু, জেলা ওলামা লীগের সভাপতি মো: জাহাংগীর আলম, খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ, মদন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক টিপু ইসলাম সোহাগ, মদন পৌর ছাত্রলীগের আহ্বায়ক শেখ তারেক, মোহনগঞ্জ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ জয়, মোহনগঞ্জ পৌর যুগ্ম আহ্বায়ক তানভীর ইয়ার চৌধুরী, মোহনগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসিনুর রহমান সাদ, পূর্বধলা ছাত্রলীগের আহ্বায়ক সোলায়মান হোসেন হাসিব সহ অসংখ্য স্থানীয় নেতাকর্মী।
নেত্রকোণা-৪ আসনের জন্য দ্বিতীয় দিনের মতো আজ দলীয় ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার নৌকা প্রতীক বরাদ্দ পেতে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মদন- মোহনগঞ্জ- খালিয়াজুরী আসনের সাংসদ রেবেকা মমিন (৭৬)। তার মৃত্যুতে গেলো ১৫ জুলাই নেত্রকোনা-৪ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
শনিবার (১৬ জুলাই) শূণ্য ঘোষিত আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী- এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।
এমএসএম / এমএসএম
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা