চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ৮ জন। এদের মধ্যে করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনসহ ৮ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮৩ জনে।
মঙ্গলবার (৩ আগস্ট) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জন ও করেনা উপসর্গে ৭ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮৩ জনে। ২৯৫ জনের নমুনা পরীক্ষায় নতুন ২৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া গতকাল ১৮৬ জনের নমুনা সংগ্রহসহ এ যাবৎ জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৯১৫ জনের। এরমধ্যে ২২ হাজার ৬২৯ জনের ফলাফল পাওয়া গেছে। জেলায় বর্তমানে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১২৯ জন।
এদিকে নতুন সুস্থ ৫৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১৬১ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৮৩ জনের। বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭৮৫ জন। এরমধ্যে ৯০ জন চুয়াডাঙ্গা সদর হাসপালের হলুদ ও লাল জোনে এবং ১ হাজার ৬৬৫ জন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied